সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস

পথসভায় বক্তারা বলেন, আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল ও অধিকার হরণের শিকার হন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা প্রায়শই অবহেলিত ও হুমকির সম্মুখীন হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ববাসীর সংহতি সৃষ্টি করা ও তাদের উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করা।

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের পাকাপুলের মোড়ে মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয়।

পথসভায় বক্তারা বলেন, আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল ও অধিকার হরণের শিকার হন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা প্রায়শই অবহেলিত ও হুমকির সম্মুখীন হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ববাসীর সংহতি সৃষ্টি করা ও তাদের উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করা।

বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব দত্তের সভাপতিত্বে এইচআরডিএফ, সিডো সংস্থা, বারসিক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সৃজনী মহিলা লোক কেন্দ্র , আশা লোক কেন্দ্র, হেড, ক্রিসেন্ট, নবদিগন্ত সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ মানববন্ধব ও পথসভায় অংশ নেন।

আরও