পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন

নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে দুজন নিহত হন। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। পেশায় মাইক্রোবাস চালক ছিলেন তরিকুল।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে অনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও