বিবিএসের তথ্য

তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ২.২২ শতাংশ

গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের তুলনায় কমেছে দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার। ওই বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়ায় ২ দশমিক ২২ শতাংশে।

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৩১ শতাংশ। তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের জিডিপি প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।

গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের জিডিপির চিত্র প্রকাশ করেছে।

জিডিপি প্রবৃদ্ধি পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় বেড়ে সর্বোচ্চ ৪ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে তা নেমে আসে ৩ দশমিক শূন্য ৩ শতাংশে। তৃতীয় প্রান্তিকে তা আরো কমে হয়েছে ২ দশমিক ২২ শতাংশ। চলতি মূল্যে জিডিপির আকার ১৫ হাজার ৩৯১ বিলিয়ন টাকা।

আরও