লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপের চাপায় কিশোরের মৃত্যু

ফাহিম মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত ফাহিম মাটি কাটার শ্রমিক ছিল।

সোমবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম একই গ্রামের গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পিকআপ চালক। তাকে আটক করা সম্ভব হয়নি।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও