ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যৌথ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য দিয়েছে।
সোমবার (২৮ জুলাই) ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাংচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে।
এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা করা হয়।
এ মামলায় যৌথ অভিযানে এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।