২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভায় মানুষের ঢল

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় আজ (মঙ্গলবার) দুপুরে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থলে সকাল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এরপর এই নির্বাচনী জনসভায় আসছেন। এ কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ময়মনসিংহ নগরজুড়ে পোস্টার ও ব্যানারে স্বাগত জানানো হয়েছে তারেক রহমানকে।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। ময়মনসিংহ ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন। জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।

এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারেক রহমানের জনসভায় তিনটি জোনে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে থাকবে ৩০ ফিটের রেড জোন। সেখানে বসবেন বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চের চারপাশে থাকবে ৫ ফিটের একটি ব্যারিকেড। এতে থাকবেন জনসভার দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঞ্চ থেকে ৩৫ ফিট দূরত্বে দুই পাশে দেয়া হবে ৩ হাজার চেয়ার। সেখানে মহিলা দল, পেশাজীবীসহ উপজেলা-পৌর বিএনপির সভাপতি, সম্পাদক এবং জেলার অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বসার জন্য রাখা হয়েছে।

জানা গেছে, আজকের জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দলকে বিজয়ী করতে দেবেন নানা দিক-নির্দেশনা।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘এরইমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।’

সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, ‘প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন।‘

আরও