শাহজালাল বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়সহ রাজধানীর চারটি স্থানে মোট ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আরো তিন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও