ডেঙ্গুতে ৭ জন ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১ হাজার ১৬৭ জন এবং নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে তিন শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

ডেঙ্গুতে এখন পর্যন্ত দেশে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছে ১৮১ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০ জন ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, ময়মনসিংহে ৮৩, রাজশাহী ১৪৮, রংপুরে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন ভর্তি হয়েছে।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৬৯ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ১ হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২১৯ জন। আর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১ হাজার ১৬৭ জন এবং নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২০ জন। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৪৩২ জন, চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৬৪, বরিশালে ১২৮, খুলনায় ৯১, ময়মনসিংহে ৯২, রংপুরে ২০ ও রাজশাহীতে আছে ৪৪ জন।

হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১ হাজার ১৫৩ জন।

আরও