নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া ও পৌর ভবনাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে তিনটি স্পটে অভিযান চালানো হয়। এ সময় ৫০ ফুট পাইপ, চারটি এয়ার মিক্স বার্নার জব্দ করা হয়।