খ্রিস্টান প্রতিনিধি দলকে রাষ্ট্রপতি

ধর্মের নামে বিভাজন চায় না বাংলাদেশ

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির: বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরো বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল কানাডার হাইকমিশনার অজিত সিং বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চায় না বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির যে দীর্ঘ ঐতিহ্য রয়েছে, তা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

গতকাল দুপুরে বঙ্গভবনে ঢাকা ক্যাথলিক আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রতিনিধি দল খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি জানান, বঙ্গভবনের দরজা দেশের সব নাগরিকের জন্য সবসময় উন্মুক্ত এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের যেকোনো যৌক্তিক সমস্যা ও বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, নটর ডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও, সিএসসি, নটর ডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার চার্লস, হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, সিএসসি ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির: বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরো বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল কানাডার হাইকমিশনার অজিত সিং বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতন্ত্রচর্চায় কানাডার দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশেও এক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন। এ সময় কানাডার হাইকমিশনার জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বার্ষিক ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়েছে এবং এক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের আরো সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি, খাদ্যনিরাপত্তা, সার, আইটি, আউটসোর্সিংসহ অন্যান্য ক্ষেত্রে অধিকতর সহযোগিতা বাড়ার আহ্বান জানান। হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে কানাডা সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, ‘কানাডা সরকার এ পর্যন্ত প্রায় ৬০০ মিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে।’

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ: বঙ্গভবনে গতকাল কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধি দল সংগঠনটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এ দেশে কেয়ার বাংলাদেশ একসময় অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থসামাজিক উন্নয়নে প্রচুর কাজ করত।’ প্রতিনিধি দল জানায়, কেয়ার বাংলাদেশ দুর্যোগ ও ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ প্রদান এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে। সংগঠনটি বিভিন্ন কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি এবং নারীদের ক্ষমতায়নে কাজ করছে বলেও জানান তারা।

এছাড়া গতকাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

আরও