দৌলতদিয়ায় বাসডুবি: ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়

গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন— রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করতে হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও