দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উভয় নেতা তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে এমিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বিপুল পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। সফলভাবে কভিড-১৯ মোকাবেলা করায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসা করেন শেখ হাসিনা।

অপর দিকে বাংলাদেশ সরকারেরও প্রশংসা করেন দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম্। তিনি বলেন, কভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও ভালো করেছেন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাতে সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান দুবাই শাসক। 

বৈঠকে উপস্থিত ছিলেন, অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।


আরও