প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এদিন দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার মেধাকে কাজে লাগাতে হবে।
এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহায় ‘প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথনে: একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ’ শীর্ষক একটি ফায়ারসাইড চ্যাটে যোগ দেন।