বগুড়ায় বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বীরপালি গ্রামে সরিষাবাদ বাংলা বাজার মাঠে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে।

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বীরপালি গ্রামে সরিষাবাদ বাংলা বাজার মাঠে জমি চাষ করার সময় ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে বীরপালি গ্রামে সরিষাবাদ বাংলা বাজার মাঠে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন পিতা আব্দুস সামাদ (৪১) পুত্র হাবিবুর রহমান (১৫) বেলা ১১টার সময় বৃষ্টি নামে এবং মাঝেমধ্যে বজ্রপাত হয়। সময় বজ্রপাতে পিতা-পুত্র আহত হন। তাদের চিত্কার শুনে অন্য কৃষকরা উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলাসংলগ্ন শেরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তদের মৃত ঘোষণা করেন।

বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।

আরও