বিশ্ব পরিবেশ
দিবস উপলক্ষে
আগামীকাল ৫ জুন (শনিবার)গণভবনে বৃক্ষ রোপণ করে জাতীয়
বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”
প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ
শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী
বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান এনডিসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতিসংঘ
পরিবেশ কর্মসূচি (UNEP) এর ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’
শ্লোগানে বিশ্বব্যাপী এ বছর বিশ্ব পরিবেশ দিবস
উদযাপন করা হবে।