ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০)। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া তাঁর শ্যালিকা ঝর্ণা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গিয়েছিলেন। এরপর নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া।

আহত ঝর্ণা বেগমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরও