হিট স্ট্রেসে ভারতে ক্ষতিগ্রস্ত গমের ফলন

ভারতে চলতি ২০২৫-২৬ মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় গমের ফলন ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

বিশেষ করে অসময়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ ভারতের বিভিন্ন অঞ্চলের গমের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে আবাদি জমির পরিমাণ বাড়ায় গমের মোট উৎপাদন স্থিতিশীল থাকবে বলে আশা করছে দেশটির সরকার। খবর হেলেনিক শিপিং নিউজ।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফেব্রুয়ারিতে অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে গম চাষে ‘হিট স্ট্রেস’ দেখা দেয়, যা শস্যদানা পুষ্ট হওয়ার সময় কমিয়ে দিয়েছে। ফলে ফলন কিছুটা কমেছে। এছাড়া মার্চে ফসল কাটার আগ মুহূর্তে ভারতের কয়েকটি রাজ্যে অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে শস্যের গুণগত মান এবং উজ্জ্বলতা নষ্ট হয়েছে। তবে আগেভাগে বপন ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এ ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মৌসুমে ভারত সরকার রেকর্ড ১২ কোটি ২১ হাজার টন গম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল।

আরও