জনবল সংকটে আট বছর ধরে বন্ধ থাকা তালুক জামিরা প্রাণী কল্যাণ কেন্দ্রটি অবশেষে চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বণিক বার্তায় প্রতিবেদন প্রকাশের পর পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২২ সেপ্টেম্বর বণিক বার্তার দেশের বার্তায় ‘জনবল সংকটে আট বছর ধরে বন্ধ তালুক জামিরা প্রাণী কল্যাণ কেন্দ্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর গত রোববার প্রাণী কল্যাণ কেন্দ্র পরিদর্শনে আসেন পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার দত্ত। এ সময় বন্ধ থাকা এ কেন্দ্রটি চালুর উদ্যোগ নেন।
ডা. তরুণ কুমার দত্ত বণিক বার্তাকে বলেন, ‘পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে তালুক জামিরাতে যে প্রাণী কল্যাণ কেন্দ্রটি রয়েছে জনবলের অভাবে এখানে কার্যক্রম বন্ধ ছিল। ইউনিয়ন পর্যায়ের (এআইটি) কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবীকে দিয়ে সাময়িকভাবে এখানে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছি। সপ্তাহে অন্তত দুই-একদিন যাতে সেবাটি চালু করা যায় সে চেষ্টা করছি।’