রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ চালুর উদ্যোগ

বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও ১৯১০ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘরের দুর্লভ প্রত্ননিদর্শন সংরক্ষণ ও গবেষণার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রত্নতত্ত্ব বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও ১৯১০ সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘরের দুর্লভ প্রত্ননিদর্শন সংরক্ষণ ও গবেষণার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন জানিয়েছেন, নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শিগগিরই ইউজিসির অনুমতি নিয়ে বিভাগ খোলার কার্যক্রম শুরু হবে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এতদিন এখানে প্রত্নতত্ত্ব বিভাগ না থাকাটা দুঃখজনক।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বরেন্দ্র অঞ্চলে প্রত্নসম্পদ রক্ষায় দ্রুত বিভাগ চালু জরুরি। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন বিভাগ চালুর উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

দেশে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (১৯৯২), পরে কুমিল্লা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ চালু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ চালু হয় ২০১৬ সালে।

আরও