সেপ্টেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে এ জনশক্তি রফতানি শুরু হবে এবং ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রায় ১০ হাজার শ্রমিককে বিনা খরচে নেয়া হবে।
গতকাল সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা আরো এগিয়ে নেয়ার জন্য আলোচনা হয়।’