মাদকদ্রব্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) যৌথভাবে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।

গতকাল কুমিল্লা ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আইনানুগ প্রক্রিয়ায় এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫টি ইয়াবা, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল এস্কাফ সিরাপ, ৯ হাজার ১৪৫ ক্যান বা বোতল বিয়ার এবং অন্যান্য মাদক ও সিগারেট।

আরও