শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ মৌলভীবাজারে

সাভারের আশুলিয়ায় শিক্ষক উত্পল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে মৌলভীবাজারে।

সাভারের আশুলিয়ায় শিক্ষক উত্পল কুমার সরকার হত্যা নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন হয়েছে মৌলভীবাজারে।

গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে কয়েকটি প্রগতিশীল সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি জহর লাল দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি খন্দকার লুত্ফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরামের নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষ্মণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশ।

আরও