মাদারীপুরে হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলায় জামাল মুন্সী (৫০) নামের এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পেছনে তার মরদেহ পাওয়া যায়।

নিহত জামাল মুন্সী একই উপজেলার হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরির দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দোকান বন্ধ করলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে সকালে রাস্তার পাশের জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ সময় রাজৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও