৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ব্যর্থতাসহ সরকারের কিছু পদক্ষেপ এবং মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাত ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন সহকারী আইন কর্মকর্তা এবং জুলাই সনদসহ একই কারণ দেখিয়ে বাকি ১৫ জন পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ‘আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি, তারা পদত্যাগপত্রে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি একটি রাজনৈতিক দল এবং তারা যে রাজনৈতিক দলকে সমর্থন করেন সেই দলের রাজনৈতিক এজেন্ডা।’ পদত্যাগ করা ১৮ আইন কর্মকর্তারই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও