ভুয়া পুলিশ আটক

ময়মনসিংহের ভালুকায় নজরুল ইসলাম নামে এসআই পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকায় নজরুল ইসলাম নামে এসআই পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক নজরুল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঝুনকাই এলাকার মৃত রহম আলীর ছেলে। শুক্রবার বিকালে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এসআই পরিচয় দিয়ে নজরুল আজিজ ব্যাটারি হাউজে গিয়ে থানায় জব্দকৃত ২০০ ব্যাটারি বিক্রির কথা জানান। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ সময় তার সঙ্গে থাকা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও হ্যান্ডকাফ পাওয়া যায়।

আরও