১৬ হাজার শিক্ষার্থী নিয়ে রাবি প্রশাসনের গণ-ইফতার

প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়। গতকাল শুরু হওয়া এ আয়োজনে ছাত্রীদের জন্য শহীদ মিনার চত্বর ও ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ নির্ধারণ করা হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আরও