পূজামণ্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর ছাড়াও রাজশাহী-চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তিন মহানগরে ঘুরে রাতেই ঢাকা ফিরবেন তিনি

মহানবমীতে রাজধানীর বাইরের পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক উড়োজাহাজে প্রধানমন্ত্রী রংপুর রওনা হন।

সফরের শুরুতে বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান।

দুর্গাপূজার মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর ছাড়াও রাজশাহী-চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তিন মহানগরে ঘুরে রাতেই ঢাকা ফিরবেন তিনি।

উড়োজাহাজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

আরো আছেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমূখ।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দরের থেকে নীলফামারী সৈয়দপুর বিমাবন্দরের উদ্দেশ্যে যাত্রা। ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন। সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।

সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামণ্ডপ পরিদর্শন। ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি এবং বিকাল তিনটায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান। বিকাল সোয়া ৪টায় শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।

বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পুজামণ্ডপ পরিদর্শন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি। রাত পৌনে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।

আরও