রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার ও ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রমনা বিভাগ ২১ জনকে, লালবাগ বিভাগ ৪১, ওয়ারী বিভাগ ৭১, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৯০, মিরপুর বিভাগ ১২৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫১ ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে এক কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, আটটি মোবাইল, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।