দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

পটুয়াখালী জেলার বোরো সংগ্রহের ধান ও চালের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ হাজার ৯২৫ টন ও ৫ হাজার ৬৯৫ টন নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে ১ হাজার ৯২৫ টন ধান ও ৪ হাজার ৯৯৭ টন চাল সংগ্রহ হয়েছে। আর বরগুনা জেলার বোরো ধান ও চালের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫০০ টন ও ১ হাজার ৫১৩ টন। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০০ টন ধান ও ১ হাজার ৩৪৯ টন চাল সংগ্রহ করা হয়েছে।

দেশে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

শুক্রবার ( ২০ জুন) পটুয়াখালী জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ে পটুয়াখালী ও বরগুনা জেলার খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় খাদ্য উপদেষ্টা আরো বলেন, আমরা সন্তোষজনক অবস্থানে থাকলেও, বসে থাকলে চলবে না। কারণ খাদ্য দ্রব্য ক্রমাগত খরচ হচ্ছে, আবার যোগ হচ্ছে। এ বছর বোরো আবাদ যেমন ভাল হয়েছে, আমনটাও যদি ভাল হয়, তাহলে বিদেশ থেকে আর চাল আমদানি করতে হবে না।

সভায় জানানো হয়, পটুয়াখালী জেলার বোরো সংগ্রহের ধান ও চালের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ হাজার ৯২৫ টন ও ৫ হাজার ৬৯৫ টন নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে ১ হাজার ৯২৫ টন ধান ও ৪ হাজার ৯৯৭ টন চাল সংগ্রহ হয়েছে।

আর বরগুনা জেলার বোরো ধান ও চালের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫০০ টন ও ১ হাজার ৫১৩ টন। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০০ টন ধান ও ১ হাজার ৩৪৯ টন চাল সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও বরগুনা জেলার ছয়টি এলএসডি’র ধারণ ক্ষমতা ১৫ হাজার টন বলেও সভায় জানানো হয়। জেলার খাদ্য সংগ্রহ ও বিতরণে জেলা প্রশাসকগণকে ক্লোজ মনিটরিং করার জন্য নির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা।

এ ছাড়াও দুর্যোগপ্রবণ জেলা হিসেবে পটুয়াখালী ও বরগুনাকে বিশেষ বিবেচনায় নিয়ে খাদ্য সরবরাহ চ্যানেল নিরবিচ্ছিন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে সাড়ে ৩ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, কৃষককে প্রাইস সাপোর্ট দেয়ার জন্য গত বছরের তুলনায় কেজি প্রতি চার টাকা বৃদ্ধি করে ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হচ্ছে। ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হয়েছে। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

খাদ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে খাদ্য নিশ্চিত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ রয়েছে ৮ হাজার ৫৯ কোটি টাকা।

সভায় পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে বরিশাল বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, পটুয়াখালী ও বরগুনা জেলার ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও