এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে।

সেখানে আরো উল্লেখ করা হয়, ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

আরও