নাটোরে একটি মাইক্রোবাসে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী প্রাণ হারান। আহত হন দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়। আহত একজনকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন।