ছুটির দিনেও ঢাকার বাতাস ‘সহনীয়’

এদিন সকালে দূষিত বায়ুর শহরের তালিকার ১৫৬ স্কোর নিয়ে শীর্ষ স্থান দখল করেছে মিশরের কায়রো। ১৫৩, ১৪৭, ১৪২ ও ১২৭ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় পাকিস্তানের লাহোর, তৃতীয় কঙ্গোর কিনসাশা, চতুর্থ উগান্ডার কামপালা ও পঞ্চম অবস্থানের আছে কুয়েতের কুয়েত সিটি।

গত দু-তিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। বর্ষাকাল হওয়ায় বছরের এ সময়টাতে ঘনবসতিপূর্ণ এ শহরের বাতাসে কম দূষিত থাকে। সে কারণেই কয়েকদিন ধরে সহনীয় পর্যায়ে রয়েছে এ শহরের বাতাসের মান। তবে ছুটির দিন হলেও আজ শুক্রবার (৪ জুলাই) তেমন উন্নতি হয়নি বাতাসের মানের।

আজ সকাল ১০টার দিকে ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৭১, যাকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এই স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩১।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরের তালিকার ১৫৬ স্কোর নিয়ে শীর্ষ স্থান দখল করেছে মিশরের কায়রো। ১৫৩, ১৪৭, ১৪২ ও ১২৭ স্কোর নিয়ে যথাক্রমে দ্বিতীয় পাকিস্তানের লাহোর, তৃতীয় কঙ্গোর কিনসাশা, চতুর্থ উগান্ডার কামপালা ও পঞ্চম অবস্থানের আছে কুয়েতের কুয়েত সিটি।

এই সময়ে ভারতের রাজধানী দিল্লির বাতাসের সূচক ছিল ৮২, দূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় এর অবস্থান ২৪তম। আর ৮৭ স্কোর নিয়ে ১৯তম অবস্থানে আছে কলকাতা।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও