ঘন কুয়াশায় চার নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে তিন শতাধিক পন্যবাহী ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।

ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি। চার ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে শাহ মখদুম, বরকত ও এনায়েতপুরী নামে তিনটি ফেরি।

এদিকে, আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত ৮টা থেকে ঘন কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে তিন শতাধিক পন্যবাহী ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস।

আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না। কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও