ভোলার চরফ্যাশনে বজ্রপাতে সাগর (১২) ও শান্ত (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার এওয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুজন গুরুতর আহত হয়। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে মারা যাওয়া শিশুরা হলো এওয়াজপুর গ্রামের বাসিন্দা কুতুব উদ্দিন মাঝির ছেলে সাগর ও একই গ্রামের আবদুস সাত্তার দপ্তরির ছেলে শান্ত।