নরসিংদীর বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল শিবপুর উপজেলার খাসমহল গ্রামের নদীর পাড়ে অবস্থিত ‘অস্পরা ফুড বেকারি’কে অস্বাস্থ্যকর ও নোংরা খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন।