ক্ষতিপূরণ চান বিএডিসির পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত চাষীরা

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজার কৃষক।

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজার কৃষক। বেশির ভাগ বীজে অঙ্কুরোদ্গম হয়নি। এ অবস্থায় ক্ষতিপূরণ চেয়ে গতকাল মানববন্ধন করেছেন চাষীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি আয়োজন করে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী শাখা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে মানববন্ধন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি দেন কৃষক সমিতির নেতাকর্মীরা।

আরও