মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা।
আজ সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে। এতে ইমামতি করেন দরবারের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা।
১৯২৮ সালে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদসহ অন্যান্য ধর্মীয় রীতি ও প্রথা চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইসহাক চৌধুরী। তার মৃত্যুর পর থেকে সন্তান ও অনুসারীরা এ রীতি মেনে আসছেন।