শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় শিশু সন্তানসহ দম্পতি নিহত

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শিশুকে কোলে নিয়ে রাকিব ও বিথী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ৯ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, শিশুকে কোলে নিয়ে রাকিব ও বিথী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শিশু নুরকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও