রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেফতার ও ৬৮ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৫৬, তেজগাঁও বিভাগ ৭৪, মিরপুর বিভাগ ১৬৯, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।