চতুর্থ দফায় ৩ ফুট খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

তিনি জানান, ১৬টি স্পিলওয়ের গেট ৩ ফুট করে খোলায় প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুটে অবস্থান করছে এবং পানি এখন আর না বেড়ে স্থিতিশীল রয়েছে।

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের গেট ৩ ফুট করে খুলে দেয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চতুর্থ দফায় জলকপাটগুলো খোলা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

তিনি জানান, ১৬টি স্পিলওয়ের গেট ৩ ফুট করে খোলায় প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৬ দশমিক ২২ ফুটে অবস্থান করছে এবং পানি এখন আর না বেড়ে স্থিতিশীল রয়েছে।

কন্ট্রোল রুমের সূত্র অনুযায়ী, শনিবার রাত ৮টা ২০ মিনিটে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট প্রথমে ছয় ইঞ্চি খোলা হয়েছিল। এরপর রাত সাড়ে ১০টার দিকে তা আরো এক ফুট বাড়ানো হয়।

আজ রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে গেটগুলো আরো এক ফুট বাড়িয়ে দুই ফুট করা হয়। সবশেষ সকাল ১০টায় আরো এক ফুট বাড়িয়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়।

বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে মোট ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

আরও