পাবনায় প্রকাশ্যে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে দুজন নিহত হয়েছেন। গতকাল শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন মধু শহরের পূর্ব শালগাড়িয়ার বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং মঞ্জু প্রামাণিক পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অতীতের চাঁদাবাজি ও মাদক বিক্রি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।