ভালুকায় মাছ চাষে বাধা দেয়ার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সজনগাঁও গ্রামের মংলাধাইর বিলে মাছ চাষে বাধা দেয়ার অভিযোগ করেছেন জমির মালিকরা।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সজনগাঁও গ্রামের মংলাধাইর বিলে মাছ চাষে বাধা দেয়ার অভিযোগ করেছেন জমির মালিকরা। 

গতকাল দুপুরে বিলের পাড়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য বদরুজ্জামান মনির । এ সময় আরো বক্তব্য রাখেন মো. কামরুজ্জান, আলী আকবর মাস্টার, সিরাজ বেপারী, ছফির উদ্দিন ফকির, আব্দুল খালেক মাস্টার, আব্দুস সামাদ শাহ আলম প্রমুখ। 

জমির মালিক আলী আকবর মাস্টার জানান, গত আট বছর ধরে ওই বিলের জমিতে ফসল না হওয়ায় পতিত রয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় বিলের পানি নামার পথ নেই। তাই বাধ্য হয়ে জমির মালিকরা বছরে প্রতি কাঠা সাড়ে ৩ হাজার টাকা হিসাবে ১০ বছরের জন্য এমএম অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে মৎস্য চাষের জন্য লিজ দিয়েছেন। কিন্তু একটি কুচক্রি মহল নানাভাবে অপপ্রচার চালিয়ে মৎস্যচাষে বাধা দিচ্ছে।

আরও