অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে ৪০টি দোকান পুড়ে গেছে।

কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কমপক্ষে ৪০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন জলপরী পার্ক রোডের লালু-কালু মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আরও