জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সাইফুলের বাড়ি ওই ইউনিয়নের বীরগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গরুকে গোসল করানোর জন্য বাড়ির পাশে একটি সেচ পাম্পে নিয়ে যান। সেচ পাম্পের পানিতে নামার সঙ্গে সঙ্গে সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।