একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন গতকাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন নাজমুল হক ও এনামুল হক। এছাড়া তাদের বাবা জিয়াউল হক ও চাচা জুলহাস উদ্দিনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সৈকতের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার এ সম্পর্ক কোনোভাবেই মানতে পারেনি। এরপর ২০২১ সালের ১৯ মে রাতে মেয়েটিকে দিয়ে সৈকতকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ মাটিচাপা দেয়। এ ঘটনায় নিহতের বাবা মো. আকরাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।