মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এ দুই শ্রমিকের মৃত্যু হয়।

মৃত দুই শ্রমিক হলেন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আবদুল খালিকের ছেলে শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। গতকাল সকালে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে প্রথমে একজন শ্রমিক ভেতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে অন্যজন নামলে দুজনই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলা মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।

আরও