গাজীপুর নগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরে সারাবো কাশিমপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট নিয়ন্ত্রণকাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী।