পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে জয় সরকার (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে জয় সরকার (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার মগবাজারের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথর এলাকায় গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির স্রোতে তিনি তলিয়ে যান। প্রায় ১৫ মিনিট পরে সেখানে উপস্থিত তার সঙ্গীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও