সরাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আদনান কিছুদিন আগে তার নানার বাড়ি উত্তর কুট্টাপাড়ায় বেড়াতে আসে। শনিবার সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল সে। এক পর্যায়ে অসর্তকতাবশত দুজনই পুকুরে পড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু একই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) ও উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।

স্থানীয়রা জানান, আদনান কিছুদিন আগে তার নানার বাড়ি উত্তর কুট্টাপাড়ায় বেড়াতে আসে। শনিবার সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল সে। এক পর্যায়ে অসর্তকতাবশত দুজনই পুকুরে পড়ে যায়। এদিকে স্বজনরা শিশুদের খুঁজে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তাকরিম ও আদনানের দেহ ভাসতে দেখতে পান। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও