ডিজেলে ২ টাকা, পেট্রল-অকটেনে ৩ টাকা কমাল সরকার

আজ শনিবার (৩১ মে) রাত ৮টা ৪০ মিনিটে জ্বালানি বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে জ্বালানি তেল ডিজেল-অকটেন ও পেট্রলের দাম আবারো কমাল সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অকটেন ও পেট্রলের দাম লিটার প্রতি ৩ টাকা করে কমানো হয়েছে।

লিটার প্রতি অকটেনের দাম ১২৫ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। আর পেট্রলের মূল্য ১২১ টাকা থেকে তিন টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। নতুন দাম সমন্বয়ে লিটার প্রতি কেরোসিনের দাম ১০ টাকা বাড়ল।

আজ শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ১ টাকা। আর এপ্রিলে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়।

জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সংশোধিত প্রাইজিং ফর্মুলার আগামী জুন মাসের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের জন্য ডিজেলের বিক্রয়মূল্য ১০৪ টাকা লিটার থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়। অকটেন ১২৫ টাকা লিটার থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রলের দাম ১২১ টাকা লিটার থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া কেরোসিনের দাম ১১৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও